× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

এবার মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

বগুড়া প্রতিনিধিঃ জেলার ধুনট উপজেলায় গভীর রাতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত ইমাম মতিউর রহমান মতি (৪০) উপজেলার গোপালনগর ইউনিয়নের বিয়ের কাজী (নিবন্ধক) এবং বানিয়াগাতি গ্রামের মৃত মনছের আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত মতি রোববার রাতে বানিয়াগাতি বাজার মসজিদের তারাবিহ’র নামাজে ইমামতি করতেন। নামাজ শেষে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হন। রাত ১২টার দিকে পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার পথরোথ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় পাঠায়। হত্যার কারন জানা যায়নি। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। কেউ আটক হয়নি।

ধুনট থানার ওসি তদন্ত পন্চানন্দ বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..