× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

বগুড়ায় ১০ দিন ব্যাপী প্রাণের বইমেলা শুরু

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: বই হোক হৃদয়ের স্পন্দন, বই হোক নিত্যদিনের সঙ্গী। বই প্রেমীদের প্রাণের খোরাক মেটাতে রাজধানীর জাতীয় গ্রন্থমেলার সাথে সংগতি রেখে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বগুড়াতেও প্রতি বছরের ন্যায় এবারও প্রাণের বইমেলা শুরু হয়েছে।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ১০ দিনের বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। তিনি শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় ও সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক আব্দুল আউয়াল এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই লেখক মাশরাফী হিরো’র প্রবন্ধ সঞ্চয়ন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। নিউজ কর্ণার পাবলিশিং থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচনের পর বই নিয়ে অনুভুতি প্রকাশ করেন প্রাবন্ধিক মাশরাফী হিরো। অন্যান্য লেখকদের নতুন কিছু বই এসেছে বগুড়া বইমেলায়। প্রথম দিনে বগুড়া বাউল গোষ্ঠী ও চর্চা সাংস্কৃতিক একাডেমীর শিল্পিরা সঙ্গিত পরিবেশন করেন। এবারের বইমেলায় অর্ধশাধিক বইয়ের স্টল মেলায় স্থান পেয়েছে।

বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টলে নতুন নুতন বই আসতে শুরু করেছে। বইমেলায় প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরবারের বইমেলায় পুন্ড্র সম্মাননা পদক প্রদান করা হচ্ছে একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হককে। এছাড়া সাবেক এমপি আব্দুল মান্নান এর নামে একটি পদকের নামকরণ করা হয়েছে। যা সম্মাননা হিসেবে প্রদান করা হবে জেলা পরিষদের চেয়াম্যান ডা. মকবুল হোসেনকে। আগামী ২৯ ফেব্রæয়ারি সমাপনী অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন এর আয়োজনে থাকছে বইমেলায়।

উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, প্রচার সম্পাদক লুবনা জাহান, জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা ও সাদেকুর রহমান সুজন, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বাঙময় আবৃত্তি চক্রের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, টিপু সুলতান, কবি মতিয়ার রহমান, কবি মুহম্মদ শহীদুল্লাহ্, আমিনুল ইসলাম মানিক প্রমুখ। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে ২০ থেকে ২৯ ফেব্রæয়ারি পর্যন্ত বইমেলা চলবে বলে মেলার আয়োজকরা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..