× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

বগুড়ায় দুই মেয়র প্রার্থীসহ ৪৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার ৯টি পৌরসভায় মেয়র পদে ২জন এবং কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর মধ্যে মেয়র পদে ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন তরফদার ও শান্তাহার পৌরসভায় জাতীয় পার্টির আব্দুল লতিফ সিদ্দিকি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে ৯টি পৌরসভায় মেয়র পদে এখন ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

মেয়র প্রার্থীরা হলেন- বগুড়া পৌরসভায় ৩ জন, কাহালুতে ৩ জন, ধুনটে ৩ জন, শেরপুরে ৪ জন, গাবতলীতে ৪ জন, শান্তাহারে ২ জন, সারিয়াকান্দিতে ৪ জন, শিবগঞ্জে ৩ জন এবং নন্দীগ্রামে ৪জন।

কাউন্সিলর (পুরুষ) পদে ৯টি পৌরসভায় ৪৩ জন মনোনয়ন প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ৩৪৫ জন এবং সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩ জন প্রত্যাহার করায় ১১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..