× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বগুড়ার একই স্থানে কবর-শ্মশান ঘাট নির্মাণ

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন ও অকৃত্রিম ভালবাসার নিদর্শন বাংলাদেশে বসবাসকারীদের মধ্যে পরিলক্ষিত। যাহা বিশ্বেও সমাদৃত হয়েছে। যদিও দু’একটি স্থানে কিছুটা সম্প্রীতিতে ব্যতয় হলেও অধিকাংশ স্থানেই রয়েছে এর ব্যতিক্রম। মুসলমানদের মৃত্যুর পর কবরস্থান ও হিন্দুদের শশ্মান ঘাটে তাদের স্ব স্ব শেষকৃত্য করে থাকে। কিন্তু পৃথক ধর্মে পৃথক স্থানে এসব ক্রীয়াকর্ম করে থাকলেও একইস্থানে দুটো স্থান তৈরী করে দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নানা ধর্ম-বর্ণের মানুষগুলোর মাঝে।

একই সমাজে মিলেমিশে বসবাস করছে এই উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট জনসংখ্যা প্রায় দুই লাখ। তবে নন্দীগ্রামে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে একই স্থানে রয়েছে মুসলমানদের কবরস্থান ও হিন্দুদের শ্মশান ঘাট। এমন দৃষ্টান্ত দেশের আর কোন জেলাতে রয়েছে কিনা জানা নেই।

নন্দীগ্রাম পৌর এলাকার (বগুড়া-নাটোর) মহাসড়ক সংলগ্ন পূর্ব কুচাঁইকুড়িতে এ কবর স্থান ও শ্মশান ঘাট অবস্থিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে ওই স্থানে মুসলমান ও হিন্দুদের মরদেহ ধর্মীয় রীতি অনুযায়ীই দাফন ও সৎকার(শেষকৃত্য) করা হয়। এতে করে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রায় দু’শ বছর ধরে সম্প্রীতির নিদর্শন বহন করছে পূর্ব কুচাঁইকুড়িতে পাশাপাশি গড়ে ওঠা মুসলমানদের কবরস্থান ও হিন্দুদের শ্মশান ঘাট।

কবরস্থান ও শ্মশান ঘাটে তারা সম্প্রীতির বন্ধন থেকে নিজ নিজ ধর্ম পালন করে। কবর স্থানের কারো দাফন ও শ্মশানে কারো সৎকার করার সময় একে অপরকে সহযোগিতা করে। তবে কখন এই কবরস্থান ও শ্মশান ঘাট স্থাপিত হয়েছে এ বিষয়টি কারো জানা নেই। পূর্ব পুরুষদের সময় থেকেই এখানে মুসলমানদের দাফন ও হিন্দুদের সৎকার করা হয়। দুই একর জায়গার ওপর এই কবরস্থান ও শ্মশান ঘাট অবস্থিত।

দশটি গ্রামে মুসলমানদের সংখ্যা প্রায় ১৩ হাজার, হিন্দুদের সংখ্যা প্রায় ৮ হাজার। ধর্ম নিয়ে তাদের মধ্য কোনো মতবিরোধও নেই বলে দাবি করেন এলাকাবাসীরা।

নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, যুগ যুগ ধরে এখানে মুসলমানেরা দাফন ও হিন্দুদের সৎকার করা হচ্ছে। এ নিয়ে কখনও কোনো বিরোধ সৃষ্টি হয়নি। সবাই তাদের নিজ নিজ ধর্মের নিময়ম নীতি মেনে দাফন ও সৎকার করে আসছে। এখানে কোন মতো পার্থক্য নেই।

পুর্ব কুচাইকুড়ি মন্দিরের পুরোহিত রঞ্জিত কুমার জানান, কবর ও শ্মশান পাশাপাশি অবস্থিত। পূর্ব পুরুষরা সম্প্রীতির নিদর্শন স্বরূপ পাশাপাশি এই কবরস্থান ও শ্মশান ঘাট করে গেছেন। দুই ধর্মের মানুষ এখানে তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী দাফন ও সৎকার করে। এখানে ধর্ম পালনে কারো কোনো সমস্যা হয় না।

এ বিষয়ে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জানান, নন্দীগ্রাম পৌর এলাকার পূর্ব কুচাইকুড়িতে পাশাপাশি কবরস্থান ও শ্মশান ঘাট অবস্থিত। পূর্ব পুরুষরা এ সমাধিস্থল স্থাপন করে গেছে। তখন থেকে একই স্থানে দাফন ও সৎকার হচ্ছে। তিনি আরও জানান, নন্দীগ্রাম পৌরসভার অর্থায়নে কুচাইকুড়ি কবর ও শ্মাশানে যাওয়ার জন্য ৪০ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ কাজ শুরু করা হবে। এবং শ্মশানের জন্য চুল্লি ও কবর স্থানের পুকুর ঘাটের কাজ চলছে। আগামীতে কবরস্থান ও শ্মশান ঘাটে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করার পরিকল্পনা আছে বলেও জানা ওই পৌর মেয়র।


এ ক্যটাগরির আরো খবর..