× Banner
সর্বশেষ
দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন – পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা – প্রধানমন্ত্রী থেমে থাকব না,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়ব – ত্রাণমন্ত্রী কালীগঞ্জে নবাগত এমপি আবু তালিবের বাজার তদারকি শপথ গ্রহণ শেষে শ্যামনগরে এমপি গাজী নজরুলকে সংবর্ধনা রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট,দুই ব্যবসায়ীকে জরিমানা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কর্মসূচি গ্রহণের নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব শার্শায় দুর্বৃত্তদের হামলায় পল্লী চিকিৎসক আলামিন নিহত,আটক ৩ শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুর রহমানকে গণসংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি

বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব

বই পড়ার মাধ্যমেই আলোকিত হওয়া সম্ভব। শিক্ষা আমাদের মানুষের মতো মানুষ করে তুলে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যদি বিভিন্ন লেখকের বই পড়ি এবং বই থেকে জ্ঞানার্জন করি, তাহলেই  নিজেদেরকে আলোকিত মানুষ করে গড়ে তুলা সম্ভব হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’- এর বই বিতরণ অনুষ্ঠানে বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন।
আজ (শুক্রবার ২০ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এ স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক-শিক্ষার্থীদের মধ্যে উক্ত বই বিতরণ এবং সুলতানার স্বপ্ন পাঠপ্রতিক্রিয়ার সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে মুক্তাহার গ্রামের দুইজন ভাষা সৈনিক বাণী কান্ত দাশ ও প্রিয়তোষ দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দীঘলবাক হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ, পল্লি চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ প্রমুখ।
উপস্থিত ছিলেন- সজীব দাশ, অর্ঘ্য দাশ, দিয়া দাশ, মনসা রাণী দাশ, দিঘি দাশ, মুক্তা দাশ, সৃষ্টি রাণী দাশ,  দাশ, রকি দাশ, নয়ন দাশ, প্রীতম দাশ, পুলক দাশ, বিশাল দাশ, দীপ শেখর দাশ প্রমুখ।
কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর জন্য হুমায়ুন আহমেদের লেখা অনিল বাগচীর একদিন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীর জন্য মাহমুদুল হকের খেলাঘর নামক গ্রন্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে সারাদেশ থেকে বাছাই করা ৫০টি বেসরকারি গ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের চতুর্থ মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..