× Banner
সর্বশেষ
ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ

বইমেলার প্রথম ছুটির দিনে বিশেষ আয়োজন

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। শুরুর পরের দিনই মেলা পেল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজ মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। আর শিশু-কিশোরদের জন্য মেলায় থাকবে বিশেষ আয়োজন। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলার উদ্বোধন করেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলবে মাসব্যাপী এই মেলা। মেলার পরিধি গতবারের চেয়ে বেড়েছে, বেড়েছে স্টল, বেড়েছে সময়ও। প্রকাশক, লেখক ও পাঠকের পদচারণায় মুখর থাকবে পুরো মাস। মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা অবধি চলবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা অবধি। মাঝে নামাজ ও দুপুরের খাবারের জন্য থাকবে এক ঘণ্টার বিরতি।

প্রথম দিন মেলায় দর্শনার্থীদের ভিড় খুব একটা ছিল না। অনেক স্টলের সজ্জাকরণ, এমনকি বাংলা একাডেমির তথ্যকেন্দ্র পর্যন্ত তৈরির কাজ চলছে; কাজ চলছে লিটলম্যাগ চত্বরের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে। বেশির ভাগ স্টলে নতুন বই আসেনি এখনো। শুরুর দিন উপস্থিতি কম হলেও ক্রমে তা বাড়বে বলে মনে করেন প্রকাশকরা।


এ ক্যটাগরির আরো খবর..