× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
florida

ক্যারিবিয়ান অঞ্চলে সৃষ্টি হওয়া গ্রীস্মমন্ডলীয় ঝড় ইদালিয়ার  প্রভাবে দক্ষিণ পূর্ব মেক্সিকোতে তীব্র বাতাস ও বৃষ্টি দেখা দিয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি শক্তিশালী হারিকেনে রূপ নেবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর দিয়ে বয়ে যাবে, কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না।

এনএইচসি আরো বলছে, ফ্লোরিডার পশ্চিম উপকূল জুড়ে ইদালিয়া শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে। এর প্রভাবে প্রাণহানিরও আশংকা রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে ঘুরপাক খাওয়া ইদালিয়া রোববার ২১০০ জিমটিতে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল।

ইদালিয়ার প্রভাবে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির আশংকা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..