× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌলভীবাজার বিষ্ণুপদধামে টি এস এস কর্তৃক ফ্রি ব্লাডগ্রুপিং

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
ফ্রি ব্লাডগ্রুপিং

জগদীশ দাশ, মৌলভীবাজার: মৌলভীবাজারে টি এসএস রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে তারাপাশা শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে ফ্রি ব্লাডগ্রুপিং।
বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ফ্রি ব্লাডগ্রুপিং করা হয় মৌলভীবাজারে।
 ” মানব সেবাই মূলমন্ত্র”
মানবতার টানে ভয় নেই রক্ত দানে। তরুন সনাতনী সংঘ (টি.এস.এস)রাজনগর উপজেলা কর্তৃক আয়োজিত শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে বাৎসরিক উৎসব উপলক্ষে  ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়। উক্ত ক্যাম্পইনে উপস্থিত ছিলেন টি.এস.এস. কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এড:প্রীতম দত্ত সজিব,মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ দাশ ,টি, এস, এস,  প্রতিষ্ঠান কালিন সদস্য কেশব মল্লিক জয়,টি এস এস সদস্য লিপ্টন দাশ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন  স্বাস্থ্য কর্মকর্তা মাসুদুর রহমান TMMS, ও শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে কার্যকরী কমিটির সভাপতি নেপাল দত্ত, সম্পাদক রুদ্রজিৎ দে, টি এস এস রাজনগর উপজেলা শাখার সভাপতি দিপংকর দেব জুয়েল,,সাধারণ  সম্পাদক জনি দেব, ও উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়ন শাখার সভাপতিঃ অনুপম দেব,সাধারণ সম্পাদকঃ গনেশ রাজভর, সহ-সাংগঠনিকঃ কার্তিক দাস কামারচাক ইউনিয়ন কমিটির সহ সম্পাদক স্বপন দাস,সহ টি এস এস এর অনেক নেতৃবৃন্দ।
২০৭ জনেকে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। রাজনগর উপজেলা শাখা টি এস এস নেতৃবৃন্দ বলেন আমাদের এই সংগঠন ২০১১ সাল থেকে নিজেদের সাধ্য মতো  মানব সেবামূলক কাজে তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে যাচ্ছে। ২০১৫ সালে প্রায় ৪৫০জনকে  ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ও ঔষধ বিতরন করা হয়।২০১৬ সালে শ্রী শ্রী দুর্গা পূজার আগে প্রায় ৫৫০ জনকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে ঔষধ বিতরণ করা হয়।গত ২০১৯ সালের শ্রী শ্রী দুর্গা পূজার পূর্ব মুহুর্তে মৌলভীবাজার জেলা ব্যাপী বিভিন্ন ইউপি, উপজেলা,জেলা ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রায় ২০০০ সুবিধাবঞ্চিত নারী পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এই সেবামূলক কাজে অনেক উদার মনের দাদা দিদিরা সহযোগিতা করেছে। এছাড়াও সুবিধাবঞ্চিত লোকের পাশে থেকে অনেক কাজ করে যাচ্ছে এই সংগঠনের সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..