× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

কূটনৈতিক প্রতিবেদক

ফ্রান্সে বাম জোটের জয়ে উল্লাস, দাঙ্গা ও সহিংসতায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
ফ্রান্সে বাম জোটের জয়ে উল্লাস

ফ্রান্সে পার্লামেন্টের দ্বিতীয় দফা নির্বাচনের ফলাফল ঘোষণার পর, দেশ জুড়ে দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ভাংচুর ও অগ্নিসংযোগ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারী বামপন্থীরা বলছে, পৃথিবীর সপ্তম শক্তিশালী অর্থনীতির এ দেশটি বর্ণবাদ ও শ্রেণিবৈষম্যের ভিত্তিতে চলবে – তা মেনে নেয়া হবে না। ছাড়াও বামপন্থীরা প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিতে থাকে এবং ফ্রান্সে বসবাসকারী ইহুদীদের ইসরায়েলে চলে যেতে বলে।

ফ্রান্সের নির্বাচনে বামপন্থিদের জোট পার্লামেন্টের বেশিরভাগ আসনে জিতেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থি জোট দ্বিতীয় অবস্থানে আর উগ্র ডানপন্থি দল রয়েছে তৃতীয় অবস্থানে। ফ্রান্সে এখন কে হবেন প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলিতে কে নেতৃত্ব দেবেন- এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দর কষাকষি চলবে। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ম্যাক্রোঁ।

বামপন্থী জোট এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট মিলে, মেরিন লে পেনের কট্টর-ডানপন্থী আরএন পার্টিকে সরকার গঠনে বাধা দেয়। মূলত ডানপন্থি দলটি নির্বাচনে জেতার আশা করলেও তারা নেমে গেছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে বামপন্থিদের জোট বেশিরভাগ আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ক্লিপগুলিতে দেখা গেছে, মুখোশধারী বিক্ষোভকারীরা রাস্তায় দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, ফরাসি সরকার নির্বাচনের ফলাফলের পরে সহিংসতার আশংকায় অতিরিক্ত ৩০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করে। কট্টর-বাম বা কট্টর-ডান কেউই যাতে “বিশৃঙ্খলা সৃষ্টিতে” সফল না হয় সে জন্য এই ব্যবস্থা নিয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, হাজার হাজার মানুষ রাজধানী প্যারিসের প্লেস দে লা রিপাবলিক-এ বামপন্থী জোটের বিজয় উদযাপন করতে জড়ো হয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তরের শহর লিলে বামপন্থী কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ এখানে টিয়ার গ্যাস ব্যবহার করেছে।

এদিকে, পশ্চিম ফ্রান্সের রেনেস শহর থেকে পুলিশ ২৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বামপন্থী বিক্ষোভকারীরা এ সময় “সবাই পুলিশকে ঘৃণা করে” বলে স্লোগান দিয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..