× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

কূটনৈতিক প্রতিবেদক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বাংলাদেশ সফর ও ভূরাজনীতি

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
ইমানুয়েল ম্যাখোঁর বাংলাদেশ সফর

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে- পৃথিবীর শীর্ষ দুই পরাশক্তি আমেরিকা ও চীনের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। তার মধ্যে আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। আমাদের বিবেচনায় রাখতে হবে : বাংলাদেশে কোন শক্তির উপস্থিতি কতটা এবং আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রান্সের অবস্থান কোথায়।

বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যাওয়ার পর, পদ্মা সেতু বানিয়ে দিয়েছে চীন, খরচ হয়েছে ৩.৬ বিলিয়ন ডলার। নোবেল লরিয়েট ডঃ মুহাম্মদ ইউনুস ইস্যুতে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটেছে। তা সত্ত্বেও আমেরিকার অন্যতম প্রধান মিত্র জাপান, ঢাকা শহরে মেট্রোরেল নির্মাণ করছে; খরচ ধরা হয়েছে ৬.১ বিলিয়ন ডলার। বাংলাদেশে সবচেয়ে বড় প্রজেক্ট রাশিয়ার রূপপুর পারমাণবিক প্রকল্প – খরচ ধরা হয়েছে ১২.৬৫ বিলিয়ন ডলার। দক্ষিণ এশিয়ায় এর চেয়ে বড় বিদেশী প্রকল্প শুধু একটাই রয়েছে; সেটা হচ্ছে ভারতের বুলেট ট্রেন প্রজেক্ট ― তৈরি করছে জাপান, খরচ ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার।

ঢাকা শহরে আজ থেকে উড়ন্ত মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। থাইল্যান্ড ও চীন মিলে এই উড়ন্ত মহাসড়ক নির্মাণ করেছে; ফাইন্যান্স এসেছে চীন থেকে। এই উড়ন্ত মহাসড়ক নির্মাণের ফলে, যানজট কবলিত ঢাকা শহরে- তিন ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে মাত্র দশ মিনিট। এর আগে চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ করে দিয়েছে চীন, খরচ হয়েছে ১.১ বিলিয়ন ডলার।

নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার না থাকলে, বিশ্বশক্তি হওয়া সম্ভব নয়। জাতিসংঘে যে পাঁচটি দেশের স্থায়ী সদস্যপদ বা ভেটো পাওয়ার রয়েছে – তার মধ্যে ব্রিটেন নিজেকে গুটিয়ে নিয়েছে; আর রাশিয়া একঘরে হয়ে পড়েছে। ফলে স্বীকৃত বিশ্বশক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে টিকে রয়েছে আমেরিকা, চীন ও ফ্রান্স।

বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য একচ্ছত্র। এই অঞ্চলের বাজারটি প্রায় সম্পূর্ণ চীনের নিয়ন্ত্রণে। চীন হিমালয় পর্বতমালা সুরঙ্গ করে, নেপালের সঙ্গে হাই স্পিড রেললাইন স্থাপন করছে। চীন এতটাই সফল বিনিয়োগকারী ― শ্রীলংকা ও পাকিস্তানের দু’টি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মালিকানা চলে এসেছে চীনের হাতে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা কবলিত মিয়ানমার পরিণত হয়েছে চীনের রান্নাঘরে।

চীন ও আমেরিকার তুলনায় ফ্রান্সের জনসংখ্যা অনেক কম, মাত্র ৬ কোটি ৮০ লাখ। কিন্তু সমগ্ৰ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফ্রান্সের ছোট ছোট দ্বীপ ও টেরিটোরি রয়েছে। ফলে ফ্রান্স এমন একটি রাষ্ট্র, যেখানে কখনো সূর্য অস্ত যায় না।

আমেরিকার পরে সবচেয়ে বড় EEZ(exclusive economic zone) রয়েছে ফ্রান্সের ― যার আয়তন ৩৯,৩৩,০৭৮ বর্গমাইল। অর্থাৎ পৃথিবী নামক গ্রহের ৭% জল ও স্থলভাগের মালিক ফ্রান্স। তার উপরে সুবিশাল আফ্রিকা মহাদেশের উত্তরাংশের উপর, ফ্রান্সের একচেটিয়া (অঘোষিত)কর্তৃত্ব রয়েছে।

ফ্রান্সের সেনাবাহিনী মাঝারি আকৃতির হলেও, হাইটেক অস্ত্রশস্ত্র থাকার কারণে – দক্ষতায় যেকোন দেশের সঙ্গে টেক্কা দিতে পারে। তার চেয়েও বড় কথা, পৃথিবীব্যাপী ছড়ানো ছিটানো ফ্রান্সের সামরিক ঘাঁটিগুলো থেকে – যেকোনো দেশে তড়িৎ গতিতে সামরিক হামলা চালানো সম্ভব।

পৃথিবীর বিজ্ঞান-প্রযুক্তির রাজধানী যে রকম আমেরিকা, তেমনি ফ্রান্সকে বলা হয় শিল্প-সংস্কৃতির রাজধানী। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম উদ‍্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম জনসংখ্যা ও অর্থনীতি জার্মানি। হলেও জার্মানি কোন স্বীকৃত সামরিক ও কূটনৈতিক শক্তি নয়। ফলে, ইউরোপীয় ইউনিয়নের একমাত্র প্রতিনিধি হিসেবে, বিশ্ব-কূটনৈতিক দরবারে ফ্রান্সের বাড়তি গুরুত্ব রয়েছে। তবে ফ্রান্স অত্যন্ত উদার, সহনশীল ও মানবিক রাষ্ট্র।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, ইমানুয়েল ম্যাখোঁর সফরে ফ্রান্স থেকে বিমান ক্রয় এবং ফ্রান্সের সহায়তায় মহাকাশে স্যাটেলাইট পাঠানোর চুক্তি হতে পারে। আমার ধারণা, ইমানুয়েল ম্যাখোঁ বাংলাদেশ সফরে এসে- আমেরিকা ও চীনের কাছে এই বার্তা পৌঁছে দেবেন যে, ‘তৃতীয় বিশ্বশক্তি হিসেবে আমরাও জাগ্রত রয়েছি’।


এ ক্যটাগরির আরো খবর..