× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

চয়ন দে

ফ্যাসিস্টদের দোসর ছাইফুল রাজ্জাক নাসিম ওয়াহিদা বরখাস্ত হবে কবে

SDutta
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

চয়ন দে: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে যারা রাস্তায় নেমে সভা সমাবেশ করেছে তারা কিভাবে কৃষি সেক্টরে বহাল তবিয়তে আছে? এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বর্তমান মহাপরিচালক মোঃ ছাইফুল আলম ও তার অনুসারি রাজ্জাক-নাসিম-ওয়াহিদা গং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানা চক্রান্ত করে যাচ্ছেন। তাদের চাকরি থেকে বরখাস্ত কেন করা হচ্ছে না এ দাবি জানিয়ে শনিবার (১৫ মার্চ ২০২৫ ইং) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন তারা (বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রেজাউল ইসলাম মুকুল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এ কে এম হাসিবুল হাসান, মো. বসিরুল আলম, ড. আরিফ মোহাম্মদ, শফিকুল ইসলাম প্রমুখ।

সদস্য সচিব বলেন, ৪ আগস্ট ২০২৪ তারিখ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বর্তমান মহাপরিচালক মোঃ ছাইফুল আলম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ খামারবাড়ির অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরী বিধি লঙ্ঘন করে রাজ্জাক-নাসিম-ওয়াহিদা গংদের নিয়ে “শেখ হাসিনাতেই আস্থা” জানিয়ে খামারবাড়ি চত্বরে রাজনৈতিক মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এ সংক্রান্ত যাবতীয় তথ্য চিত্র প্রজেক্টেরের মাধ্যমে দেখানো হয়।

তিনি বলেন, জনাব মোঃ ছাইফুল আলমের মহাপরিচালক এর পদের চেয়েও উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক এর পদটিকে অধিক গুরুত্ব দেয়ায় এবং তাঁর অদক্ষতার সুযোগে কৃষি মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়ালখুশি মতো কর্মকর্তাদের বদলী করে চলেছেন। এসব বদলীর মাধ্যমে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দূর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।

তিনি আরো বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কার্যক্রম গতিশীল করার স্বার্থে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সহযোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক জনাব মোঃ ছাইফুল আলমসহ অন্যান্য ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..