× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ফোর-জি মোবাইল সেবার গাইড লাইন তৈরি

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস বললেন চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল সেবার জন্য গাইডলাইন তৈরি হয়েছে এবং ২০১৬ সালে তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ঘোষণা দেয়া হবে।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ফোর-জি এবং এলটিই (লং টার্ম এভ্যিলিউশন) দ্রুত আসবে। ৭০০ মেগাহার্জ তরঙ্গ ও এক হাজার ৮০০ মেগাহার্জ তরঙ্গের ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষ নীতিমালা হচ্ছে। এতে একটা তরঙ্গ দিয়ে থ্রি-জি ও ফোর-জি চলতে পারবে। এতে ব্যয়ও কমে আসবে।

সুনীল কান্তি বলেন, থ্রি-জি’র অতিরিক্ত কিছু তরঙ্গ নিলামের তারিখ দেয়া ছিলো। তবে ট্যাক্সেশন ও অন্যান্য কারণে অপারেটররা অংশ নিতে চায়নি। এখন তারা বলছে আবার অংশ নেবে। আরও উন্নত সেবার জন্য তাদের বাড়তি তরঙ্গ প্রয়োজন। গাইডলাইন ঠিক করে আনছি, খুব সহসাই চলে আসবে এবং থ্রি-জি’র নিলাম হবে।

টেলিযোগাযোগখাতের বিকাশের নেপথ্যে বিটিআরসি আগামীতে বিটিআরসি’র ভূমিকা সম্পর্কে সুনীল কান্তি বোস বলেন, একটা সময় ছিল বিটিআরসি থেকে অনেক বিষয় সরকারকে জানানো হতো না, এখন সে পরিস্থিতি নেই।

এছাড়া গঠিত হতে যাওয়া টেলিযোগাযোগ অধিদপ্তর (ডট) সরকারকে পরামর্শ দেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকেও বুঝতে হবে রেগুলেশনের কাজটি বিটিআরসি’র হাতেই থাকা উচিত৷ বিটিআরসি না হলে টেলিযোগাযোগ খাতের এতো বিকাশ হতো না৷গত তিন বছরের সফলতা বা ব্যর্থতা বিষয়ে সুনীল কান্তি বলেন, যা করতে পারিনি সেটাই ব্যর্থতা।  এছাড়া এখন বৈধ আর্ন্তজাতিক কল আদান-প্রদানের হার বেড়েছে বলেও দাবি করেন বিদায়ী চেয়ারম্যান। নিয়ন্ত্রক সংস্থায় অপারেটরদের পক্ষে উপদেষ্টা থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, রেগুলেটর যেন আরও ক্ষমতা নিয়ে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে মত জনংসংখ্যার দেশে ছয়টি মোবাইল অপারেটর থাকার মত অবস্থা নেই বলেও মন্তব্য করেন সুনীল কান্তি বোস। তিনি বলেন একটি অপারেটর ভাল লাভ করছে, দুই একটি সামান্য লাভে আছে, বাকিগুলোর অবস্থা ভাল নয়, ‘দে হ্যাভ টু ডাই অর জয়েন টু আদার।’ আগামী দিনগুলোতে টেলিযোগাযোগ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির ওপরও গুরুত্ব দেন বিদায়ী চেয়ারম্যান।

ইন্টারনেট নিরাপত্তায় সাইবার সিকিউরিটি সংস্থা গঠনের প্রয়োজন রয়েছে জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, প্রশিক্ষিত ও দক্ষ একদল লোক এ খাতে নিয়োগ করতে হবে। এছাড়া গ্রাহকদের সুবিধা অনুযায়ী ইন্টারনেট ব্যান্ডউইথ মূল্য কমানো উচিত বলেও মন্তব্য করেন সুনীল কান্তি বোস। তিনি বলেন, যে পর্যায়ের ভোক্তা বেশি সেটাকেই ফোকাস করা উচিত বলে।

মতবিনিময়কালে বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান, সচিব সরওয়ার আলমসহ কমিশনারগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..