× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন থেকে ১৫ শতাংশ ভ্যাট কাটার নির্দেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগলে বিজ্ঞাপনের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৪ মার্চ) এনবিআরের এই নির্দেশ বাস্তবায়ন করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পৃথক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে ভার্চুয়াল জগতের বিজ্ঞাপন থেকে এতদিন সরকার কোনও শুল্ক আদায় করছিল না। সম্প্রতি হাইকোর্টের এক আদেশে গুগল, ফেসবুক, ইউটিউবের মতো ওয়েবসাইটে বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞাপনের লেনদেন থেকে সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এই ভ্যাট আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘মূল্য সংযোগ কর আইন-১৯৯১’-এর ধারা ৩-এর উপধারা (৩)-এর দফা (ঘ) অনুযায়ী, বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা (যেমন- রয়্যালটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক আদায়যোগ্য। তাই বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে মূসক (ভ্যাট) আদায় নিশ্চিত করতে হবে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, ‘ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ইন্টারনেট সার্ভিস তথা এসব সেবার বিপরীতে পণ্যমূল্য বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। কিন্তু কোনও কোনও ব্যাংক এই খাত থেকে মূসক আদায় করছে না। এ অবস্থায় মাস্টার কার্ড, ভিসা কার্ড বা টিটি অথবা যেকোনও মাধ্যমে পেমেন্ট হলেই ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে সরাসরি ট্রেজারিতে জমা করতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..