× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ফেসবুকের নতুন নিরাপত্তা অ্যান্ড্রয়েডে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এ পর্যন্ত বহু পদক্ষেপ নেয়া হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে। ভুল পাসওয়ার্ড দিলে অথবা অপরিচিত ডিভাইস থেকে ফেসবুকে ঢুকলে ব্যবহারকারীর কাছে এসএমএস চলে যাওয়া, সিকিউরিটি কোড চেক, মোবাইল এসএমএসে কোড চেকসহ বিভিন্ন পদ্ধতি ফেসবুকে চালু রয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার অ্যান্ড্রয়েডে চালু হলো ফেসবুক সিকিউরিটি চেক ফিচার। গেল মঙ্গলবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে।

এই সিস্টেমে ব্যবহারকারী দ্রুত রিভিউ দেখতে পারবেন নিজের অ্যাকাউন্টের সেটিংসের। যেকোন পোস্ট শেয়ার নিয়ন্ত্রণ করা যাবে। নেটওয়ার্ক থেকে বের হয়ে গেলে অথবা আগে ব্যবহার করা হয়নি এমন কোনো ডিভাইস থেকে লগ ইন করলে লগিং অ্যালার্ট চলে যাবে অ্যাকাউন্ট মালিকের কাছে এবং পাসওয়ার্ড বদল করার সুযোগ দেবে।

এই নিরাপত্তা ব্যবস্থা ডেস্কটপে এসেছিল চলতি বছরের জুলাইয়ে এবং শিগগিরই আইফোনের ওএসেও আসবে এই নিরাপত্তা ব্যবস্থা।


এ ক্যটাগরির আরো খবর..