× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কূটনৈতিক প্রতিবেদক

ফের ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে বৃটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করায় ভারতের আশ্রয় না চেয়েও আপাতত ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে। তবে আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭৫ সালের জুলাই মাসে এভাবেই বোনের সঙ্গে বাংলাদেশ থেকে রওনা হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা।

দিল্লিতে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে রয়েছে তাঁর বিমান। বাংলাদেশ সেনার মালবাহী বিমানে দিল্লির গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে পৌঁছেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর বোন রেহানা যিনি ব্রিটেনের নাগরিক।

জানা গিয়েছে শেখ হাসিনা লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু ব্রিটেন সরকার তাঁকে অনুমতি দেয়নি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর আপাতত তিনি ভারতেই থাকবেন কয়েকটা দিন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে যাবতীয় তথ্য নিয়েছেন।

এদিকে বিবিসি সূত্রে খবর হাসিনার ছেলে নাকি জানিয়েছেন তাঁর মা আর রাজনীতিতে থাকবেন না। হাসিনার ছেলে সঞ্জীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর মা এতোটাই হতাশ যে এতো পরিশ্রম করার পরেও কিছু লোক তাঁর বিরুদ্ধে এভাবে দাঁড়িয়েছেন। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা দাবি করেছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে পাক মদত রয়েছে। বিএনপি এবং জামাত ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিল বলে মনে করছেন তাঁরা।

এদিকে বাংলাদেশে সেনা শাসন জারি হলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গড়া হবে। সেনা প্রধান সাংবাদিক বৈঠক করে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশ এবং সেনাবাহিনী আর কোনও গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে ঢাকা বিমানবন্দরের রাত ১১টা পর্যন্ত সব উড়ান বাতিল করে দেওয়া হয়েছে।

ভারত বাংলাদেশ মৈত্রি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা ঢাকা বাস পরিষেবাও। বাংলাদেশের সব বিমান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। হাসিনা বাংলাদেশ ছাড়তেই নজির বিহীন দৃশ্য দেখল গোটা বিশ্ব। মনে করিয়ে দিয়েছে সদ্দাম হুসেনের পতনের দিন। যেভাবে সাদ্দামের হত্যার পর তাঁর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই ভাবে হাসিনার বাংলাদেশ ছাড়ার পরেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তিতকে চড়ে হাতুড়ি মারতে দেখা গিয়েছিল বিক্ষোভকারীদের।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে বাংলাদেশের দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..