× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিতে রাজস্ব আয় প্রায় ৫ কোটি টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
শিমুলিয়া ঘাটে যানজট

এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট থেকে সরকার আনুমানিক প্রায় ৫ কোটি টাকার রাজস্ব পেয়েছে। জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ।

বিআইডব্লিউটিসিআরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, গত মাসের ২৭ এপ্রিল থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের একটি চাপ পড়েছিলো ১ মে পর্যন্ত। এই পাঁচ দিনে পাটুরিয়া ফেরিঘাট হয়ে ৪২ হাজার ৮৬টি যানবাহন পদ্মা নদী পার দৌলতদিয়া ঘাটে পৌঁছে।

এবারের ঈদ যাত্রার ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ৪২ হাজার ৮৬টি যানবাহন পার হয়েছে। এসব যানবাহন পারাপারের টিকিট বাবদ সরকার রাজস্ব পেয়েছে আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকা।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিলে ছোট বড় যানবাহন মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে ৮ হাজার ৮৯০টি, ২৮ এপ্রিল ছোট বড় যানবাহন মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে ১১ হাজার ৫০০, ২৯ এপ্রিল ছোট বড় যানবাহন মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে ১২ হাজার ৬০০, ৩০ এপ্রিল ছোট বড় যানবাহন মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে ১১ হাজার ২০০, ১ মে ছোট বড় যানবাহন মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে ৯ হাজার ৯৬টি যানবাহন পাটুরিয়া হয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছেছে।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার পারাপারের অন্যতম নৌপথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া। এই নৌরুট দিয়ে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার যানবাহন পারাপার হয় তবে ঈদের সময় তা বেড়ে দাঁড়ায় কয়েকগুন।


এ ক্যটাগরির আরো খবর..