বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২

বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২

যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিলি সহ একাধিক মামলার দুইজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) ভোর বেলা বেনাপোল পোর্ট থানার কাগমারি ও ভবেরবেড় থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলেন,বেনাপোল পোটথানার কাগমারি গ্রামের আব্দুল আজিজ খোকনের স্ত্রী খাদিজা বেগম (৪০) ও ভবেরবেড় গ্রামের টিটু মিয়া (৩২)।

বেনাপোল পোর্ট থানা সুত্র জানায়, পৃথক অভিযানে থানার গাজিপুর গ্রাম থেকে খাদিজাকে ৩৩ বোতল ও ভবেরবেড় গ্রাম থেকে টিটুকে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভ্ুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫২ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করা হয়। এর মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।