বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন,শার্শাথানার ইছপুর গ্রামের শাহাজান খাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩৫) যশোর কোতোয়ালি থানার মৃত আব্দুল কাদেরর ছেল মিজানুর রহমান (৪৫)।
সোমবার (২১ আগষ্ট) বিকালে ডিবি পুলিশ জানায়,বেনাপোল পোর্ট থানাধীন খড়িয়াডাঙ্গা গ্রামস্থ বাইপাস টু চোরের রাস্তাগামী সড়কের জনৈক ইদুলের চা দোকানের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে। ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৩৫,০০০/= (এক লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।