× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ফেদেরারের রেকর্ড

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রজার ফেদেরার টেনিস ইতিহাসে পুরুষদের মধ্যে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সুইজারল্যান্ডের এই কিংবদন্তি টেনিস তারকার মুকুটে এখনো নতুন পালক যোগ হচ্ছে।

চলছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। সেখানে নতুন মাইলফলক স্পর্শ করলেন রজার ফেদেরার। বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৩০০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ম্যাচ জিতলেন।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে এই নজির গড়ে ফেলেন ফেদেরার। এর আগে এমন কৃতিত্ব গোটা টেনিস বিশ্বে আর কেউ করে দেখাতে পারেননি ।

তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪ সেটে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছান ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার। এই নিয়ে দিমিত্রোভের সঙ্গে পাঁচবারের সাক্ষাতে জয়ের শত ভাগ রেকর্ড ধরে রাখলেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি স্পোর্টস


এ ক্যটাগরির আরো খবর..