রতি কান্ত রায়, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন রংপুর বিভাগীয় পরিচালক ডা: অমল চন্দ্র সাহা। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপস্থিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হলো ১০৫ জন। কর্মরত আছেন ৭৩ জন। এদের মধ্যে বিভাগীয় পরিচালকের পরিদর্শনকালে ৪৮জন কর্মচারী কর্মস্থলে উপস্থিত ছিলেন। কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ২৫ জন পরিসংখ্যানবিদ সিরাজুল ইসলাম, মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো. আয়নাল হক, অফিস সহকারী হারুন-অর-রশীদ,হেনা বেগম, অফিস সহায়ক ইব্রাহিম মিয়া, শামীমুর রহমান । অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীরা হলেন, মেডিকেল অফিসার সহকারী সার্জন ডা: গোলাম কিবরিয়া, ডা: আর্জিনা খাতুন, ডা: সাদ্দাম হোসেন, ডা: আসিফ ইকবাল, ডা: মোছাঃ পদ্ম।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রী মুকুল বিকাশ রায়, আব্দুল বাতেন, এম নাছিম উজজ্জামান চৌধুরী, আখতারা বেগম, এমটি ল্যাব সুধাংশু চন্দ্র কবিরাজ। নার্স লাবনী আক্তার, মৌসুমী খাতুন, সুমাইয়া বেগম, মোছা. ডলি পারভিন, নাছিমা খাতুন ও রাশেদা খাতুন। অফিস স্ট্যাফ, এ্যাম্বুলেন্স চালক একাব্বর আলী ও আব্দুল্লাহ আল কাওছার, গার্ডেনার আব্দুর রাজ্জাক।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: মেশকাতুল আবেদ জানান, যারা অনুপস্থিত ছিলো তাদের সকলকে শোকজ করা হয়েছে।
রংপুর বিভাগীয় মহাপরিচালক (স্বাস্থ্য) ডা: অমল চন্দ্র সাহা জানান, আমি সকাল ৯ টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যাই। সেখানে যাদেরকে কর্মরত অবস্থায় পাইনি তাদের হাজিরা খাতায় লালকালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।