ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ‘প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার’ শ্লোগানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর।

সকল কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রকল্প। সকাল ১১টায় উপজেলা চত্বরের নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কৃষি অফিসার মাহবুবুর রশীদ, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম, উপজেলা প্রোগ্রামার আজমল আফসার, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সৌহার্দ্য প্রকল্পের সমন্বয়ক সঞ্জন কুমার দাস প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ। আলোচনা সভা শেষে গণ নাটক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।