রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : ‘প্রাথমিক শিক্ষায় দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করেছে উপজেলা শিক্ষা বিভাগ।
দিবসটি উপলক্ষ্যে ১৩ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুন্নবী মিঠু, সহকারী শিক্ষা অফিসার রাশেদুল হক মন্ডল, হৃদয় কৃষ্ণ বর্মন, রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আর্জিনা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলে রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সদস্য দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি রতি কান্ত রায় প্রমূখ।