কুড়িগ্রামে ফুড এ্যান্ড কফি হাউজের জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ভবানিপুরে আশরাফুল ফুড এ্যান্ড কফি হাউজে ভ্রাম্যমান আদালত অভিযান  চালিয়েছে।
এ সময় বেকারির ভিতরের পরিবেশ অপরিচ্ছন্ন,একই তৈল বার বার ব্যবহার, নিষিদ্ধ ফ্লেবারের ব্যবহার,বিএসটিআই এর ভূঁয়া স্টিকার ব্যবহারসহ,  খাদ্যের  প্যাকেটে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা,কারখানার ভিতরের শ্রমিকদের নির্দিষ্ট পোষাক না থাকা,খাদ্যের তলায় নিউজ প্রিন্ট কাগজ ব্যবহার সহ চুলার উপরে অপরিচ্ছন্ন ভাবে বিস্কুট মচমচে করে খাদ্যে ব্যবহারের দায়ে  নগদ ত্রিশ হাজার টাকা  জরিমানা ও এক মাসের কাড়াদন্ড প্রদান করেন।
পরবর্তিতে এলাকাবাসীর  অনুরোধে এক মাসের কাড়াদন্ড মওকুফ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও ভোক্তা অধিকারেরর এডি মোস্তাফিজার রহমান সহ নিরাপত্তা কর্মীগণ।উল্লেখ্য এক বছর পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রট ফ্যাক্টরির মালিক আশরাফুল আলমকে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।