× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

 ফুলবাড়ী (কুড়িগ্রাম),প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র রংপুর ও এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিট্রেইন অর্গানাইজেশন(ই,সি,এইস,ও), ইউ,এস,এ এর আয়োজনে শুক্রবার(১৬ আগস্ট) ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী সরকারের সার্বিক তত্ত্বাবধায়নে চিকিৎসা পরিচালনা করেন এ্যাপোলো চক্ষু হাসপাতাল, রংপুরের চিফ কনসালটেন্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন  ডা: মো: দেলওয়ার হোসেন। ডা: মো: মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, সার্জারী বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডা: ইয়াকুব আলী সরদার, প্যারামেডিক্স আতাউর রহমান, ওটি অ্যাসিস্টেন্ট মোশারফ হোসেন প্রমুখ।
 চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সহযোগীতার জন্য উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বোস্তামী আলম লায়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..