× Banner
সর্বশেষ
কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল থেকে অবসরের ঘোষণা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
ফুটবল থেকে অবসর

মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের একাডেমির খেলোয়ার।  ইনজুরির কারণে এ সিদ্ধান্ত মার্ক কুকালনের।

মঙ্গলবার (১২ নভেম্বর) সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ১৯ বছর বয়সী মার্ক কুকালন। দুই বছর আগে এই তরুণ ফুটবলারের ডান গোড়ালির ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময় তার তরুণাস্থির সংযোগস্থলে ব্যাকটেরিয়া প্রবেশ করে। যার কারণে আর কখনোই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি কুকালন। বাধ্য হয়ে ফুটবলই ছেড়ে দিতে হচ্ছে এই প্রতিভাবান তরুণকে।

২০২২ সালের সেপ্টেম্বরে ইয়ুথ লিগের উদ্বোধনী ম্যাচে সেল্টিকের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়া’র অধীনে সেই ম্যাচে লস ব্লাঙ্কোদের জুনিয়র দল ৬-০ গোলের বিশাল জয় পায়। কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।

সেই ম্যাচে মাঠের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কুকালন। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কড়া ট্যাকলে তার ডান পায়ের গোড়ালির ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায়। যার দরুন এই প্রতিভাবান ফুটবলার পুরোপুরি বিকশিত হওয়ার আগেই ঝরে গেলেন।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, অস্ত্রোপচারের মাধ্যমে তার লিগামেন্ট পুনর্বিন্যাসের সময় ক্ষুদ্র জীবাণু তার গোড়ালির তরুণাস্থির গ্রন্থিতে ঢুকে পড়ে এবং তা থেকে ইনফেকশন হয়। যা থেকে তিনি এখনও সেরে উঠতে পারেননি। শারীরিক কসরতের সময় নানাবিধ সমস্যা অনুভব করায় কুকালন চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার পরামর্শেই তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছেন।

সেই দুর্ঘটনার ২৬ মাস পর মাদ্রিদের এই খেলোয়াড় ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার পরিবারকে অপরিসীম ধন্যবাদ। আমার বাবা-মাকে ধন্যবাদ, যারা আমার সকল সিদ্ধান্তে সবসময় সমর্থন দিয়েছেন এবং সারাটা পথ আমার পাশে দৃঢ়ভাবে ছিলেন।’

স্পেনের এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতেন। রিয়ালের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..