× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

ফুটবলবিশ্বে এখন রাজত্ব করছেন আর্লিং হালান্ড ও এমবাপে-আলফ-ইঞ্জে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
আলফ-ইঞ্জে

লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর যুগ এখন প্রায় শেষের দিকে।ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড হলান্ডকে তো অনেকে বর্তমানে সেরাও মনে করেন। ‘গোলমেশিন’ নাম পাওয়া এই স্ট্রাইকার প্রতিনিয়তই মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করেন। অথচ এই হলান্ডই কিনা ফুটবলার নয়, হতে পারতেন একজন পেশাদার গলফার!

ফুটবলবিশ্বে এখন রাজত্ব করছেন কিলিয়ান এমবাপে-আর্লিং হলান্ডরা এমনকি ট্র্যাক অ্যান্ড ফিল্ড নামক খেলাতেও ভবিষ্যত গড়তে পারতেন তিনি। ছোটবেলা থেকেই বাকি পাঁচ-দশ জন কিশোরের চেয়ে দীর্ঘদেহী হওয়ায় লং জাম্পেও বেশ এগিয়ে ছিলেন। এমনকি মাত্র পাঁচ বছর বয়সে নরওয়েজিয়ান এই তারকা তার বয়সের দীর্ঘতম স্ট্যান্ডিং লং জাম্পে বিশ্বরেকর্ড ভেঙেছিলেন, অবিশ্বাস্য ১.৬৩ মিটার লাফ দিয়ে।

হালান্ডের পিতা আলফ-ইঞ্জে একবার ম্যানচেস্টার সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে বলেছিলেন, ‘নরওয়ের হ্যান্ডবল ম্যানেজার চাইতেন সে হ্যান্ডবল খেলুক। আমি মনে করতাম পাশের বাড়িতে টেনিস আর হ্যান্ডবল খেলা বেশ ভালো।’

তিনি আরও যোগ করেন, ‘বহুমুখিতা গুরুত্বপূর্ণ। এটি শরীরের একেবারে ভিন্ন দিকগুলো বিকাশের সুযোগ দেয়, এবং আপনি যা কিছু করেন, তাতে তা ইতিবাচক প্রভাব ফেলে।’

ছোটবেলাতেই অ্যাথলেটিকসে দারুণ দক্ষতায় মুগ্ধতা ছড়িয়েছিলেন হলান্ড। কিন্তু এক জায়গায় বেশ ঝামেলায় পড়তে হয়েছে তাকে।  তবে, গলফ খেলতে বেগ পোহাতে হচ্ছিল ছোট্ট হলান্ডকে। আর এই তাঁর বাবা চেয়েছিলেন নাকি ক্রীড়ার এই বিভাগেই ছেলের ক্যারিয়ার হোক। হলান্ডের বাবার সবচেয়ে বড় স্বপ্ন ছিল না ছেলেকে পেশাদার গলফে দেখা।

সম্প্রতি ‘দ্যা রেস্ট ইজ ফুটবল’ নামক পডকাস্টে গ্যারি লিনেকার ও অ্যালান শিয়ারের সঙ্গে কথা বলার সময় নিজের ছোটবেলা নিয়ে কথা বলেন হালান্ড। হালান্ড বলেন, ‘আপনি বুঝতে পারছেন, এটি আসলেই মজার—কারণ তার (হলান্ডের বাবা) সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি পেশাদার গলফার হই। সেটাই তার সবচেয়ে বড় স্বপ্ন।’

রপর হলান্ড যোগ করেন, ‘তাই যখন আমি ১০ বছর বয়সী ছিলাম, সে আমাকে গলফ শুরুর জন্য বাধ্য করেছিল। আমি ১০ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত প্রতি সপ্তাহে গলফ খেলতাম।’

খেলার কোচ হিসেবে বাবা নাকি বেশ কড়া ছিলেন। পডকাস্টে হলান্ড বলেছেন , ‘আপনি আমাকে কখনো গ্লাভস পরে খেলতে দেখবেন না। কারণ আমার বাবা মারতেন যদি আমি তা করতাম।’

হলান্ড এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাঁর বাবা নিশ্চয়ই এখন ফুটবলার ছেলের ক্যারিয়ার দেখে আফসোস করবেন না। ম্যান সিটির এই ফুটবলার মাঠে নামলেই গোলের পর গোল করে মুড়ি-মুড়কির মতো রেকর্ড ভাঙছেন।

এই মাসের শুরুতে ২৫ বছর বয়সী তারকা প্রিমিয়ার লিগে দ্রুততম সময়ে গোলের সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। এছাড়া ইংলিশ লিগটির ইতিহাসে ১০, ২৫ এবং ৫০ গোলের দ্রুততম রেকর্ডও তাঁর। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ২৩ গোলের সঙ্গে সাতটি অ্যাসিস্ট করেছেন হলান্ড।


এ ক্যটাগরির আরো খবর..