ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর দখলদার  ইসরায়েলি বাহিনি কর্তৃক  নির্বিচার বোমা হামলা ও মানুষ হত্যার  প্রতিবাদে নবীগঞ্জ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
১৬ অক্টোবর দুপুর ১২টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে   বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে, এর পূর্বে শহরের হাজারী কমিউনিটি সেন্টারে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: বদরুল ইসলাম৷ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউ,কের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফিজ তালিব উদ্দীন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যূগ্ম মহাসচিব মাও: রফিকুল ইসলাম জাফরী,আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মাও: মুফতি বদরুর রেজা সেলিম,হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: মুফতি আব্দুল মুমিন,উপস্থিত ছিলেন, আনসার খান,আব্দুল আজিজ,মাও: শেখ হাবিবুর রহমান, আবু সুফিয়ান আল আবেদী, সাদিকুর রহমান, মাও: মুফতি আশিকুর রহমান সুমন,হাফিজুর রহমান,শাহ আকবর আলী, আবু ইউসুফ,আব্দুল জলিল,আবুল ফজল প্রমূখ৷
অনুষ্টানে   নাতে রাসুল ( দুরুদ)  পরিবেশন করেন,বিশিষ্ট শায়ের চট্রগ্রাম জামেয়া আহমেদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসায় অধ্যায়নরত মো: মাহবুবুর রহমান ও তামিম আহমেদ হোসাইন,শানে আউলিয়া পরিবেশন করেন,বিশিষ্ট শায়ের মো: শরীফ উদ্দীন ও মোস্তাকিম আহমদ৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।