ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় (পশ্চিমপাড়া) গ্রামে দু’পক্ষের মধ্যে গো-চর (রাস্তা) নিয়ে সৃষ্ট প্রায় তিনযুগ পূর্বের বিরোধ আপোষ-নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রামের কুয়েত প্রবাসী সমাজসেবী মুরাদুজ্জামান চৌধুরী ও গ্রামের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিগণের মধ্যস্ততায় মুরাদুজ্জামান চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত এক সভায় এ বিরোধ নিষ্পত্তি করা হয়।
এসময় সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, দোলারবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাদিক মিয়া, দক্ষিণ খুরমা ইউপি আওয়ামীলীগ নেতা আবদুল খালিক, আওয়ামীলীগ নেতা আবদুল মতিন, মানিক মিয়া, আব্বাছ আলী, লালু মিয়া, আদু মিয়া, আলীনুর, আক্কাস আলী, আবদুল আহাদ, আবদুল আজিজ, রমান আলী, টেনাই আলী, ফারুক মিয়া, সেনুর আলী, আবুল খয়ের প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিংচাপইড় গ্রামের মরহুম হাজি আবদুর রহিমের পুত্র বর্তমান মেম্বার আবদুল জলিলের সাথে একই গ্রামের মরহুম আজমান আলীর পুত্র বাতির আলীর মধ্যে পাড়ার গো-চর (রাস্তা) নিয়ে দীর্ঘ প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পক্ষে-বিপক্ষে থানায় একাধিক মামলা-মোকদ্দমাও রয়েছে।





