× Banner
সর্বশেষ
শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

ACP
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

ফিলিস্তিনের অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমজানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৩তম সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান অব্যাহত থাকবে।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..