ফিলিস্তিনিদের দুরবস্থার জন্য ইসরায়েল মোটেও দায়ী নয়, এজন্য দায়ী আরবরা

ফিলিস্তিনিদের দুরবস্থার জন্য ইসরায়েল মোটেও দায়ী নয়, এজন্য দায়ী আরবরা

ফিলিস্তিনিদের দুরবস্থার জন্য ইসরায়েল মোটেও দায়ী নয়, এজন্য দায়ী আরবরা। ব্রিটিশরা ইহুদীদের জন্য ইসরায়েল এবং আরবদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করে দিয়ে গিয়েছিল। কিন্তু আরব জোট এই রাষ্ট্র দু’টির অস্তিত্ব স্বীকার করেনি।

আরবরা একযোগে ইসরায়েল ও ফিলিস্তিন দখল করে নেওয়ার চেষ্টা করেছিল। ইসরায়েলের সঙ্গে তারা শক্তিতে পেরে ওঠেনি। শেষে মিশর দখল করে নিয়েছিল ফিলিস্তিনিদের গাজা; আর পশ্চিম তীর দখল করে নিয়েছিল জর্ডান।

ফিলিস্তিনিদের ভূমির উপর দখলদারিত্ব কায়েম রাখতে, পাকিস্তান থেকে ভাড়াটে সৈন্য নিয়ে গিয়েছিল জর্ডান। পাকিস্তানি কর্নেল জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তানি ভাড়াটে সৈন্যরা – রাতের অন্ধকারে হামলা চালিয়ে, লক্ষ লক্ষ ঘুমন্ত ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সেই জিয়াউল হক পরবর্তী সময়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন। তিনি রাষ্ট্রের সর্বস্তরে ধর্মের প্রচলন ঘটিয়েছিলেন। যার চমৎকার ফলাফল ভোগ করছে এখন পাকিস্তান।

ইসরায়েলে যে সমস্ত আরবরা বসবাস করে, তারা ইহুদীদের সমান অধিকার ভোগ করছে। ইসরায়েলে বসবাসকারী আরবদের লাইফ কোয়ালিটি – পশ্চিম ইউরোপ কিংবা কানাডার সমপর্যায়ের। কোন মুসলিম দেশ এত উন্নতমানের জীবনযাত্রা আরবদের উপহার দিতে পারেনি, যেটা ইজরায়েল পেরেছে।

সম্প্রতি কাতারের আল জাজিরা প্রপাগান্ডা চালিয়েছে যে, ইজরায়েলীরা নাকি গাজার একটি হাসপাতালে বোমাবর্ষণ করেছে। কিন্তু ফরাসি গোয়েন্দা সংস্থার একটি অডিও টেপে ধরা পড়েছে যে, গাজার হাসপাতালের সেই হামলা ইসরায়েল চালায় নি; চালিয়েছিল হামাসের সহযোগী সংগঠন ইসলামিক জিহাদ। তাদের হামলার উদ্দেশ্যটা পরিস্কার ― ইজরায়েলীদের বদনাম করা; পাশাপাশি বিশ্ববাসীর সহানুভূতি কুড়ানো।

ইসরায়েলের উপর  অতর্কিতে হামলা চালিয়ে হামাস বিরাট ভুল করেছে। এই ভুলের অবশ্যই চরম মাশুল গুণতে হবে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাছাড়া ইরান যে ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিল, সেটা সম্ভব হবে না। কেননা পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি আমেরিকা হস্তক্ষেপ করেছে ইজরায়েলের পক্ষে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।