× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

যাচ্ছিল পিকনিকে, ফিরে এলো লাশ হয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২০
ফিরে এলো লাশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: সহকর্মীদের সাথে পিকনিক ভ্রমনে রাজশাহী যাচ্ছিল কবির হোসেন (৩৫)। কিন্তু নিয়তির বিধি, পথিমধ্যেই চলন্ত গাড়ীতে ষ্টোকে মৃত্যুবরন করতে হয় তাকে।

হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রাজশাহী শহরের ১৫/২০ মাইল আগের কোন এক স্থানে। ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের পরিবহন সেক্টরের মৌসুমী শ্রমিক কবির হোসেন উপজেলার বাবরা গ্রামের মৃত আবুল কালামের পুত্র।

পিকনিকে যাওয়া নিহত কবিরের সহকর্মীরা জানায়, মঙ্গলবার রাত ২ টার দিকে মোচিকের গ্যারেজ সেক্টরের শ্রমিকদের পিকনিকের গাড়িটি কালীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৩ টার দিকে তারা মাঝপথে বিরতি দেয়। সেখানে গাড়ীতে থাকা তাদের অনেকেই নিচে নামলেও কবির নামেনি। তাদের ধারনা ছিল কবির হয়ত ঘুমাচ্ছে। ভোরের আযানের পর রাজশাহী শহরের প্রায় ১৫/২০ কিঃ মিঃ আগে নামাজের জন্য গাড়ীটি আবারো বিরতি দেয়। এ সময় কবিরকে ডাকলে সে কোন সাড়া না দেওয়ায় তার গায়ে হাত দেওয়া মাত্রই অচেতন অবস্থায় শরির নেতিয়ে পড়ে। তার এ অবস্থা দেখে সহকর্মীরা পিকনিকের গাড়ীটি দ্রুত রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।

নিহত কবিরের সহকর্মীদের ধারনা চলন্ত গাড়ীর মধ্যেই রাতে কোন এক সময়ে ষ্টোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটতে পারে। পরে সকালে একটি এ্যম্বুলেন্সে করে নিহত কবিরের লাশ কালীগঞ্জে তার গ্রামের বাড়ীতে আনা হয়।

এ বিষয়ে মোবারকগঞ্চ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবির জানান, মিল মাড়াই বন্ধ হবার পর তার প্রতিষ্টানের গ্যারেজ শ্রমিকের পিকনিকে রাজশাহী যাচ্ছিল। ওই গাড়ীতেই ষ্টোকে আক্রান্ত হয়ে কবির মারা গেছেন বলে তিনি যোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..