× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

ঢাকা: আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে তাদের ফিরিয়ে আনা হবে।বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মোজাম্বিকের চলমান পরিস্থিতিতে সেখানের বাংলাদেশিদের ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না জানতে চাইলে বিএম জামাল হোসেন বলেন,  মোজাম্বিকে আটকে পড়া বাংলাদশি নাগরিকদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী, তাদের মোজাম্বিক থেকে সড়ক পথে  মালাউইতে আনা হবে। তারপর মালাউই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন, তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করবো। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বেশ কিছু দোকানপাট লুটপাট হয়েছে। অনেকেই ঘর-বাডি ছেড়ে নিরাপদে আশ্র‍য় নিয়েছেন। তবে মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান- দোকানপাট ভাঙচুরও লুটপাট হয়েছে। সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রয়েছেন।

উল্লেখ্য, মোজাম্বিকে ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধীপ্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা প্রতিবাদ শুরু করেন।প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে।মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..