উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি কদমতলা গ্রামের মোঃজাহাঙ্গীর শেখের স্ত্রী সাগরীকা বেগম গত শনিবার নিজ স্বামীর বাড়ি কদমতলা থেকে শিশু ছেলে ইসমাইল শেখকে ছোট রিক্সা কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বস্তা বন্দি লাশ হয়ে বাড়ি ফিরলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,(২৯ জানুয়ারী) বুধবার দুপুর ২ টার সময়, মাগুরা জেলার শালিখা থানার বুনোগাতী ইউনিয়নের দেশমুকপাড়া গ্রাম এলাকার চিত্রা নদীতে মুখবন্ধ অবস্থায় একটি বস্তা দেখেন স্থানীয় দেশমুকপাড়া গ্রামবাসী মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসী সাথে সাথে শালিখা থানায় খবর দেন তাৎখনিক পুলিশ ঘটনা স্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় বস্তাটি নদি থেকে উঠিয়ে দেখেন,হাত, পা,বাধাঁ অবস্থায় বস্তার ভেতরে একটি মেয়ের মরা দেহ।
পরে গ্রামবাসীর সহযোগিতায় এবং পুলিশের তৎপরতায় মরা দেহটির পরিচয় পাওয়া যায় এবং মহিলার মরাদেহটি সনাক্ত করেন, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের জাহাঙ্গীর শেখ এর স্ত্রী জাহাঙ্গীর শেখ জানান,(১১ জানুয়ারী)সনিবার সকালে আমার স্ত্রী সাগরিকা বেগম ছেলের ছোট রিক্সা কিনতে আমার বাড়ি থেকে নড়াইলের উদ্দেশ্যে বের হয়,পরের দিন খোজ পাই যে মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে খড়ের গাদায় একটি ১ বছরের শিশু পাওয়াগিয়েছে। খবর শুনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নড়াইল ডিসি অফিসে হাজির হয়,পরে ডিসি অফিস,সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার ও সাংবাদিকের সহযোগীতায় খুলনা ছোটমনি নিবাস থেকে আমার ছেলে ইসমাইল শেখ কে বাড়ি নিয়ে আসি।
তিনি আরো জানান, অনেক খোঁজাখুঁজি করেও আমার স্ত্রী সাগরিকার কোন সন্ধান পাইনি। গতকাল শালিখা থানা থেকে আমাকে ফোন করে বলেন,আমরা একটি বস্তা বন্দি মহিলার মরাদেহ পেয়েছি আপনার স্ত্রী হলে প্রয়োজনীয় তথ্য প্রমান নিয়ে আসেন। এসে দেখি আমার স্ত্রী সাগরীকা বেগম।
জানাযায়, সাগরীকা বেগমের জাহাঙ্গীর শেখের সাথে বিবাহের আগেও ৩ টি বিবাহ ছিল,এবং জাহাঙ্গীর শেখ ৪ নাম্বার স্বামী এবং ৩ নাম্বার স্বামীর সাথে যোগাযোগ ছিল সাগরীকা বেগমের,পাশাপাশি জাহাঙ্গীর শেখের বাড়িতেও যাতায়াত করতেন,তারই সুবাদে পরকীয়ায় মোজে বাড়ি থেকে ছেলে নিয়ে বের হন,পরে ছেলেকে খড়ের গাদায় রেখে ৩ নাম্বার স্বামীর হাত ধরে পালিয়ে যায়,বলেও জানা যায়।