× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

ফাঁসি কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলেই যেকোনো সময়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এর প্রতিটি পদক্ষেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি। আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা কিছুই করছি না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে। সর্বোপরি দেশের সর্ব সাধারণ এই রায়কে স্বাগত জানিয়েছে। এই রায় বাস্তবায়িত হোক আমাদের সর্ব সাধারণ এটা চায়।’


এ ক্যটাগরির আরো খবর..