× Banner
সর্বশেষ
নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু যাত্রাবাড়ী-দয়াগঞ্জ-বাংলাবাজার-সদরঘাট ই না ফাঁকা পুরো ঢাকা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ী মোড়। ২-১ জন মানুষ হ্যান্ডগ্লাভস কেনায় ব্যস্ত। রফিক নামের একজন দি নিউজকে বলেন, সাত দিন ধরে তিনি মাস্ক-গ্লাভস বিক্রি করছেন। মানুষের মুখে এখন করোনা ছাড়া আর কিছু নেই। করোনার ভয়ে অধিকাংশ মানুষ মাস্ক কিনছেন, হাতে পরছেন গ্লাভস। রফিক জানান, প্রতিটি মাস্ক তিনি ৩০ টাকায় বিক্রি করছেন। আর এক জোড়া গ্লাভস বিক্রি করছেন ২০ টাকা করে।

পুরান ঢাকার দয়াগঞ্জ বাজারে দি নিউজের সাংবাদিক গিয়ে দেখেন, হাতে গনা ১টা কি ২টা দোকান খোলা। বাকি সব বন্ধ। শুনশান ফাঁকা বাজার। মিষ্টির দোকানে ২ কেজি মিস্টি ২৫০ টাকা বিক্রি করছে দোকান বন্ধ করে দেবে বলে।

 ধোলাইখালের ফুটপাত ঢেকে থাকে লোহালক্কড়ে। পুরোনো গাড়ির যন্ত্রাংশ দোকানের সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এটাই ধোলাইখালের চিরচেনা চিত্র। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বদলে গেছে সবকিছু।  ধোলাইখালে সারিসারি গিয়ে দেখা গেল,  সব দোকানপাট বন্ধ। মার্কেটে মার্কেটে তালা ঝুলছে। সড়কে গণপরিবহন নেই। মাঝেমধ্যে দু-একটা রিকশা-অটোরিকশা চলাচল করছে। ধোলাইখালের ব্যবসায়ী রফিক বলেন, ‘সরকারের নির্দেশে ধোলাইখালের সব দোকান বন্ধ রয়েছে। করোনাভাইরাসের জন্য আমরা আগে থেকে দোকান বন্ধ রাখার প্রস্তুতি নিয়েছি। সবাই যাতে আমরা ভালো থাকতে পারি, সে জন্য এই অবস্থা। আমরা জানি, দোকান বন্ধ রাখার কারণে আমাদের চলতে বড় কষ্ট হবে।’

বাংলাবাজার মোড়ে দেখা মিলবে বইয়ের দোকান। ফুটপাতে কিংবা মার্কেটে কেবলই বইয়ের দোকান। সেখানে ও দেখা গেল উল্টো চিত্র। বন্ধ সব বইয়ের দোকান। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। কোনো লঞ্চ ছাড়েনি আজ। মিনাজ সালাম নামের একজন রিকশাওয়ালা বলেন, ‘দেশে কী এক ভাইরাস এসেছে, নাম তার করোনাভাইরাস। এই করোনাভাইরাসে সব বদলে গেছে। সব দোকান বন্ধ। রাস্তা-ঘাটে মানুষ নেই।’ এই চিত্র কেবল ধোলাইখাল, যাত্রাবাড়ী কিংবা বাংলাবাজারের নয়। পুরো ঢাকা শহর বদলে গেছে। বন্ধ রয়েছে ঢাকা শহরের সব বড় মার্কেট। বন্ধ দোকানপাট।

ছুটির দিন ছাড়া অন্য সব দিনে পুরান ঢাকার পাটুয়াটুলী কিংবা ইসলামপুরে মানুষের উপচেপড়া ভিড় থাকে। ব্যবসায়ী-ক্রেতাদের পদচারণায় মুখর থাকে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত। সেখানে সব দোকানপাট বন্ধ।  জাহিদুল আলম নামের আরেক ব্যক্তি বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের জীবন বদলে গেছে। বদলে গেছে রাজধানী ঢাকা। ঢাকা এখন অচল এক শহর। মানুষ বড় আতঙ্কে আছে।’

পুরান ঢাকার বাবুবাজারে মিটফোর্ড ওষুধ মার্কেটের সামনে অন্তত ১০ জন মাস্ক আর হ্যান্ডগ্লাভস বিক্রি করছিলেন। এদের একজন বলেন, তিনি পুরান ঢাকার রায়সাহেব বাজারে বাকরখানি বানাতেন। করোনাভাইরাস আসার কারণে তাঁর দোকান বন্ধ হয়ে গেছে। তাই এক সপ্তাহ ধরে তিনি মাস্ক আর হ্যান্ডগ্লাভস বিক্রি করছেন। করোনাভাইরাসে মানুষ বড়ই আতঙ্কিত।

রাজধানীর মতিঝিল, গুলিস্তান, দোয়েল চত্বর, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজারসহ একাধিক স্থানে ঘুরে দেখা গেল, সড়ক এখন ফাঁকা। রাস্তায় বাস নেই বললেই চলে।
পান্থপথ মোড়ে আখতার হসেন নামের এক ব্যবসায়ী বলেন, করোনাভাইরাসের কারণে সব মার্কেট বন্ধ। ঢাকার রাস্তা এখন ফাঁকা। কত দিন এভাবে চলবে, কে জানে? এতে তো বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে না খেয়ে মরতে হবে কদিন পর।


এ ক্যটাগরির আরো খবর..