× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ এ জামায়াত–খেলাফত–ইসলামী আন্দোলনের ঐক্য ঘোষণা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
জামায়াত–খেলাফত–ইসলামী আন্দোলনের ঐক্য ঘোষণা

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এক অভূতপূর্ব রাজনৈতিক সমন্বয়ে জামায়াত, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। জোটভুক্ত দলগুলোর সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দেওয়া হবে— তার পক্ষেই সবাই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ঐ তিন প্রার্থী হলেন—মাওলানা মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা,আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক: রিক্সা,আলহাজ্জ মাওলানা ইসহাক চোকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা।প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলার বেপারী বাড়ির মোড়ে অবস্থিত খেলাফত মজলিস উপজেলা কার্যালয়ে ৮ দলীয় জোটের লিয়াজো কমিটি গঠন বিষয়ক সভায় তিন প্রার্থী একসঙ্গে উপস্থিত হন এবং ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মদ জাকির হুসাইন ফরিদী, সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঐক্যঘোষণাকে আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..