× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকরের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা

সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনিরের তিন উপজেলায় বিশাল মোটরযান শোভা যাত্রা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-আলফাডাঙ্গা ও মধুখালী) তিন উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো নেতাকর্মীদের নিয়ে এ মোটরযান শোভাযাত্রা পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেন। এ সময় তিন উপজেলার মধুখালী , বোয়লমারী এবং আলফাডাঙ্গা ‘র গুরুত্বপূর্ণ পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত জনতার কাছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তিনি।

শনিবার সকালে নিজ উপজেলা মধুখালী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে পুনরায় মধুখালীর কামারখালীতে গিয়ে শেষ হয়। সারাদিনব্যাপী এই শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপসহ সারিবদ্ধ গাড়িবহর আসা ও যাওয়ায় প্রায় ১১০কিঃমিঃ কিলোমিটার সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয়দের ভাষ্যে, সা¤প্রতিক সময়ে ফরিদপুর-১ আসনে এ ধরনের শোভাযাত্রা নজিরবিহীন। এলাকাবাসীর অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং ¯েøাগানে ¯েøাগানে শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত, মুখরিত এবং জনসমুদ্রে করে তোলেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তৃণমূল কর্মীদের দীর্ঘদিনের একান্ত প্রত্যাশা মনিরুজ্জামান মনির তাদের নেতৃত্ব দেবেন, বিএনপির রাজনীতিকে ঐক্যবদ্ধ করবেন এবং পরিবর্তনের রাজনীতি গড়ে তুলবেন। তার জনপ্রিয়তা, উদারতা ও গ্রহণযোগ্যতা দিন দিন তৃণমূলে আরও দৃঢ় হচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বিশাল শোভাযাত্রার মাধ্যমে মনিরুজ্জামান মনির আসন্ন নির্বাচনে তার সাংগঠনিক শক্তি, জনস¤পৃক্ততা এবং মনোনয়ন পাওয়ার সক্ষমতার একটি শক্ত বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিলেন।

মোটরসাইকেল শোভাযাত্রায় তিন উপজেলার মধুখালী, বোয়ালমারী এবং আলফাডাঙ্গার বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া মধুখালী উপজেলার কামারখালী, আড়পাড়া মোটরসাইকেল শোভাযাত্রা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল ও মোনাজাত তার নেতৃত্বে তার নিজবাড়ী আড়পাড়াতে অনুষ্ঠিত হয়। এতে হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..