× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

১১ বছর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। কেন্দ্রীয় নির্দেশের পর দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।

বোববার (০৬ মার্চ) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ও দফতর সম্পাদক সাহেব সরোয়ার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ৭১ সদস্যের মধ্যে ৫৭ জন উপস্থিত ছিলেন।

সভায় প্রস্তুতি কমিটিসহ সম্মেলন সুষ্ঠুভাবে সফল করতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, সদর আসনের এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে জেলার আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় ৮ মাস পর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সূত্র আরও জানায়, দলীয় আন্তঃ কোন্দলের কারণে তিন বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি অকার্যকর ছিল। ২০১৩ সালের ১ জুন গণভবনে ফরিদপুর জেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সভানেত্রীর সঙ্গে সংলাপের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় যুগ্মসম্পাদক সৈয়দ মাসুদ হোসেনকে।


এ ক্যটাগরির আরো খবর..