× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ফরিদপুরে ৪৭ টি হাটের ইজারায় রেকর্ড পরিমাণ রাজস্ব আয়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুর প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে ফরিদপুর সদর উপজেলার ৪৭ টি হাটের টেন্ডার ওপেন করা হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে  ১৪২৮ বাংলা সনের হাট বাজার ইজারার টেন্ডার জমা ও বক্স ওপেন করা হয়।
হাট বাজার ইজারায় এবার রেকর্ড পরিমাণ রাজস্বের সংগ্রহ হয়েছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ড্রপিং এর জন্য সময় নির্ধারণ করা হয়েছিলো। এরপর দুপুর ৩টায় ওপেনিং করা হয় টেন্ডার বাক্স। এতে সদর উপজেলার ৪৭ টি হাটের ইজারা দেয়া বিজ্ঞপ্তি দেখে ১৭৫জন ব্যক্তি অংশ নেয়।
গতবারের তুলনায় এবার তিন গুন রাজস্ব আদায় হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। গতবার হাট বাজার ইজারায় দেয়া থেকে রাজস্ব আদায় হয়েছিলো ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৪শত ২৫ টাকা। আর এবার সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতে ৪ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৮১৭ রাজস্ব আদায় হয়। এরমধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট। এবার হাটটি বিক্রি হয় ৯৬ লাখ ১০ হাজার ১শত টাকায়।
হাট বাজার ইজারা প্রক্রিয়ার সার্বিক তত্বাবধানে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। এসময় অন্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজাহারুল ইসলাম, মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী সহ উপজেলার প্রতিটি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের চেয়ারম্যান ও টেন্ডারে অংশ নেয়া ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা প্রশাসনের এমন নিরপেক্ষ ভূমিকা দেখে প্রশংসা করেন টেন্ডারে অংশ নেয়া ব্যক্তিগন। এখন থেকে প্রতিবছর এমন ভাবে হাট বাজার টেন্ডার প্রক্রিয়া চলমান রাখার দাবি করেন সকলে।


এ ক্যটাগরির আরো খবর..