× Banner
সর্বশেষ
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪ মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত যাদের দেখা যেতে পারে তারেক রহমানের মন্ত্রিসভায় কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দোকান ভাঙচুর ও হামলার অভিযোগ, ১২ জনের নামে এজাহার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/saltha-thana-police.jpg

ফরিদপুরের সালথায় সুদের টাকার চাপে মো. আসাদ শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নিজ ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদ বিষ্ণুদী গ্রামের আলতাফ শেখের ছেলে।

নিহতের পরিবার জানান, আসাদ সংসারের বড় ছেলে। প্রায় দুই বছর আগে তার ছোট ভাই মাসুদকে বিদেশে পাঠানোর জন্য পাশের নগরকান্দা উপজেলার বেতাল গ্রামের সুদ কারবারী ইস্তাম কাজীর কাছ থেকে চার লাখ টাকা সুদের উপর নেন। পরবর্তীতে ছোট ভাইকে বিদেশ পাঠানোর ব্যাপারে প্রতারণার শিকার হয়ে টাকা-পয়সা শেষ হয়ে যায়। কিন্তু আসাদ গত দুই বছর ধরে ওই চার লাখ টাকায় প্রতিমাসে ইস্তামকে ৩২ হাজার টাকা সুদ দিয়ে আসছিল।

তবে অভাবের কারণে গত দুই মাস ধরে সুদের টাকা দিতে পারেনি। তাই রবিবার সকালে ইস্তাম কাজী বাড়িতে এসে আসাদকে গালিগালাজ করে ও ভয় ভীতি দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসাদ গঁলায় রশি পেচিয়ে নিজ ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয় সুদকারবারী ইস্তাম কাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুদের টাকার চাপে আসাদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..