ফরিদপুরে বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বৃহস্পতিবার(২৫ শে মার্চ) ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকার ১৫ বছরের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী গত ২৩ মার্চ সকাল ১০টার দিকে কালিয়ান্ড বাজারে যাওয়ার সময় ধর্ষক আলেক মিয়ার (৬০) বাড়ির কাছে পৌঁছালে আলেক মিয়া তাকে জোর করে ধরে নিয়ে তার ঘরে ভীতরে ফেলে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী কিশোরী পরে বাড়িতে এসে এঘটনা তার মাকে আকার ইঙ্গিতে বলে। তার মা বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে নিয়ে থানায় এসে আলেক মিয়াকে এক মাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, ন্ত্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি আলেক মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।