বঙ্গবন্ধুর জন্ম নাহলে আমরা বাংলাদেশ পেতাম না- সাবেক এমপি জুয়েল চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ সেবক সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেছেন, জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, তাই প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর আত্মজিবনী জানতে হবে। বঙ্গবন্ধু এদেশের জন্য জীবন দিয়ে গেছেন । তাই দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই । আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

বুধবার সকাল ১১টায় নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের শ্রদ্ধেয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী যদি নির্বাচন করেন তাহলে আমি তার পক্ষে কাজ করব । আর যদি তিনি কোন কারণে নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে আমি ফরিদপুর -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো ।

আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, আ’লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুব, প্রমুখ। উক্ত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।