সালথায় আ’লীগ কর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর: মামলা নেয়নি পুলিশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা:  ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের কয়েক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৫-৬ বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ। বরং উল্টো হামলাকারীদের পক্ষে মামলা নেয়া হয়েছে। এ ঘটনার ক্ষতিগ্রস্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, স্থানীয় এমপির ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীর সাথে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে এসব বাড়িতে হামলা চালায় বাবলু চৌধুরীর সমর্থকরা।

উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমি বাবলু চৌধুরীর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, আমার লোকজনের উপর নির্মম নির্যাতন করছে তার সমর্থকরা। এমনকি আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে বাবলু চৌধুরী। যে কারণে কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের বাড়িতে একের পর এক হামলা চালানো হচ্ছে। মঙ্গলবারও কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি। বরং হামলাকারীদের পক্ষে মামলা নিয়েছে। বাবলু চৌধুরীর পক্ষে অবস্থান নিয়ে সালথা থানা এসআই জিল্লুর রহমান আমার লোকজনকে জিম্বি করে ব্যাপক চাঁদাবাজি করছেন। ওই এসআইয়ের আতংকে রয়েছি আমরা।

তবে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আমিনুল হক মামলা না নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এব্যাপারে থানায় মামলা করতে আসলে অবশ্যই মামলা নেওয়া হবে।
সালথায় আ’লীগ কর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর: মামলা নেয়নি পুলিশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের কয়েক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৫-৬ বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ। বরং উল্টো হামলাকারীদের পক্ষে মামলা নেয়া হয়েছে। এ ঘটনার ক্ষতিগ্রস্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, স্থানীয় এমপির ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীর সাথে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে এসব বাড়িতে হামলা চালায় বাবলু চৌধুরীর সমর্থকরা।

উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমি বাবলু চৌধুরীর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, আমার লোকজনের উপর নির্মম নির্যাতন করছে তার সমর্থকরা। এমনকি আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে বাবলু চৌধুরী। যে কারণে কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের বাড়িতে একের পর এক হামলা চালানো হচ্ছে। মঙ্গলবারও কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি। বরং হামলাকারীদের পক্ষে মামলা নিয়েছে। বাবলু চৌধুরীর পক্ষে অবস্থান নিয়ে সালথা থানা এসআই জিল্লুর রহমান আমার লোকজনকে জিম্বি করে ব্যাপক চাঁদাবাজি করছেন। ওই এসআইয়ের আতংকে রয়েছি আমরা।

তবে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আমিনুল হক মামলা না নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এব্যাপারে থানায় মামলা করতে আসলে অবশ্যই মামলা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।