ফরিদপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। রবিবার বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় শহরের ঝিলটুলী এলাকার সমন্বিত স্বাস্থ্যসেবা ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সমন্বিত স্বাস্থ্যসেবা ভবন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর।

জেলা ক্যান্সার সোসাইটির সম্পাদক অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম, ডা. মো. জহিরুল ইসলাম মিয়া, ডা. ইউসূফ আলী, কোতায়ালি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, ক্যান্সার রোগ বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। স্বাস্থ্য সচেতনতা ও সুচিকিৎসায় ক্যান্সারের মতো রোগ থেকেও রেহাই পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।