পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের গৃহবধু তানিয়া (২০) হত্যার দায়ে স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। মামুনকে দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সকালে মামুন তার স্ত্রীকে নিযার্তন করে মেরে ফেলে গলায় ওড়না প্যাঁচিয়ে ঘরের সড়ের সাথে ঝুলিয়ে রেখে তানিয়া আত্মহত্যা করেছে বলে প্রচারনা চালায় বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। দুপুরে বোদা থানার পুলিশ তার শোয়ার ঘরের বাঁশের সড়ের সাথে গলায় ওড়না প্যাঁচানো লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মামুনসহ তার বাড়ির লোকজন পালিয়ে যায়।
তানিয়ার বাবা তহিদুল ইসলাম মামুনকে ১নম্বর সামী করে একটি হত্যা মামলা দায়ের করে। তিনি বলেন, মামুন প্রায় সময় আমার মেয়ের উপর যৌতুকের জন্য নির্যাতন চালাতো। সে ছিল নেশাগ্রস্থ। সে নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের সড়ের সাথে ঝুলিয়ে রেখেছে।
বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম বলেন হত্যা মামলা দায়ের পর আমরা মৃত তানিয়ার স্বামী মামুনকে আটক করতে সক্ষম হয়েছি। মামুনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট এলে তার সাথে জড়িত সকল আসামীদের আটক করে আইনের আওতায় এনে বিচার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।