আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা ৫ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ ফেব্রুয়ারি

বিশেষ প্রতিবেদকঃ  আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার তারিখ পরিবর্তন হয়েছে।  সভা সোমবারের (৫ ফেব্রুয়ারি) পরিবর্তে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এ ছাড়া আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।