× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ফরিদপুরে নানা কর্মসূচিতে জন্মাষ্টমী পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:  ফরিদপুরে শোভাযাত্রা আলোচনাসভাসহ নানা কর্মসূচিতে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

এর আগে শ্রীমৎবন্ধু সেবক ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ সাহা, অ্যাডভোকেট স্বপন পাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, অশুভ শক্তিকে বিনাশ করে শ্রীকৃষ্ণের দেখানো আদর্শ ও সুন্দর সমাজ গড়তে আমরা উদ্যোগ নিতে পারি।

এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..