× Banner
সর্বশেষ
জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে – তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শ্রদ্ধা হবে মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়: তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব – আইনমন্ত্রী কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী

ফরিদপুরে দুই মাথা শিশুর জন্মের ৩ ঘণ্টা পর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Two-headed-baby.jpg

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে দুই মাথাওয়ালা এক অদ্ভুত শিশু জন্মের ৩ ঘণ্টা পর মারা গেছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে বোয়ালমারী পৌর এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়।
জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মো. সুমন মোল্যার স্ত্রী মোসাঃ সাথী (১৯) অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রস্রবের জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দি ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে সোমবার সকাল সাড়ে ৬টায় ভর্তি হন। এরপর সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানি ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর তত্ত¡াবধায়ক ডা. তাপস কুমার বিশ্বাস ওই ক্লিনিকে ভর্তিকৃত মহিলার অস্ত্রোপচার করলে দুই মাথাওয়ালা এক অদ্ভুত শিশু জন্মগ্রহণ করে। শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বেলা ১১ টার দিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মো. সুমন মোল্যা বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ১১টার দিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ওই চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আলট্রাসনোগ্রাম রিপোর্টে উল্লেখ ছিল জমজ সন্তানের কথা। কিন্তু অপারেশনের পর দেখতে পাই কনজয়েন বেবি (সংযুক্ত)। মা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।


এ ক্যটাগরির আরো খবর..