× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ফরিদপুরে ট্রাক চাপায় পা হারাল কলেজ ছাত্র

admin
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক পা হারিয়েছে কাজী মাহবুব আলম (১৯) নামে এক মেধাবী শিক্ষার্থী।  রাত ৮টার দিকে শহরের টেপাখোলায় বনলতা সিনেমা হলের সামনে মুজিব সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
কাজী মাহবুব আলম ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের খরদো লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী কাজী আনিস ও মা লায়লা বেগমের ছেলে।
আহত কাজী মাহবুব আলম শহরের সরকারি ইয়াছিন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। দক্ষিণ ঝিলটুলী মহল্লায় জামালের দোকান এলাকার পাশে একটি বাড়িতে থেকে পড়াশুনা করত সে।
মাহবুবের চাচাতো ভাই সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মামুন জানান, সুজকি জিক্সার মোটরসাইকেল নিয়ে সজল নামে এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
এ সময় উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যান। রাতেই তার শরীরে অস্ত্রোপচার করেন ওই হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক শাহীন জোয়ার্দার। এতে তার বাম পা কেটে ফেলতে হয়।
ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রাণী মন্ডল জানান, মাহবুব একজন মেধাবী সম্ভাবনাময় শিক্ষার্থী। এটি আমার প্রতিষ্ঠানের জন্য একটি দুঃখজনক ঘটনা। প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানতুল্য।
কোতোয়ালি থানার এসআই বিল্লাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনার পরে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..