× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কঠোর অবস্থানে সেনাবাহিনী, ভোটারদের মধ্যে ফিরছে স্বস্তি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
কঠোর অবস্থানে সেনাবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ভোটাররা জানান, সংঘর্ষপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সালথায় ভোটকেন্দ্রকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছে। সেনাবাহিনী মাঠে নামার পর ভোটাররা এখন নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারছেন। বিশেষ করে ভোটকেন্দ্রের আশপাশে সেনাসদস্যদের উপস্থিতি নারী ও প্রবীণ ভোটারদের নিরাপত্তাবোধ আরও বাড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে সালথা উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যানবাহনের পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগও তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সালথা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের সহিংসতা, আধিপত্য বিস্তার কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর হাতে তা দমন করা হবে বলেও জানান তারা।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণাকালে সম্ভাব্য সংঘর্ষপ্রবণ ও সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের সময় সেনাবাহিনীর নিরপেক্ষতা, কঠোর অবস্থান এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাজনৈতিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..